বিদ্রোহী ৮ নারী ফুটবলারও আসছেন চুক্তির আওতায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

বিদ্রোহী ৮ নারী ফুটবলারও আসছেন চুক্তির আওতায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মিটমাট হয়ে গেছে বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের। তবে তাদের সঙ্গে এখনো চুক্তি করেনি বাফুফে। ১৮ জনের মধ্যে ১০ জন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, রূপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা ভুটানের ঘরোয়া লিগে খেলছেন। বাকি আটজন রয়েছেন বাফুফের ক্যাম্পে। অনুশীলন করছেন পিটার বাটলারের অধীনে। ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার পর ওই ১৮ জনের সঙ্গে চুক্তি করা হবে, জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। সেই ঘোষণামতে বাফুফে দেশে থাকা আট ফুটবলার তহুরা খাতুন, নীলুফার ইয়াসমীন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, স্বর্ণা রানী, নাসরিন

আক্তার ও সাথী বিশ্বাসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে। আগে ৩৭ ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। আটজনের সঙ্গে চুক্তি হলে সংখ্যা দাঁড়াবে ৪৫। বাকি থাকবেন ভুটানে থাকা ১০ জন। সাফের পর দেশে ফিরে মেয়েরা যখন মিডিয়া ব্রিফিং করে পিটার বাটলারকে বয়কটের ঘোষণা দেন। এরপরই নারী ফুটবলে সংকট তৈরি হয়। আরব আমিরাতে কোচ অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যান এবং দুই ম্যাচেই হেরে আসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ