বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির। ‘ইনসাইড হায়ার এডুকেশন’ নামের একটি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত কমিউনিটির সমস্যা ও খবরাখবর নিয়ে কাজ করে। তাদের দাবি, সম্প্রতি কয়েকশ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তাদের বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে ট্রাম্প প্রশাসন খুব দ্রুত বেশকিছু শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। সংস্থাটি বলছে, শুধু ফিলিস্তিনকে সমর্থনের কারণেই ভিসা বাতিল করা হচ্ছে না। বরং খুব ছোট কারণেও ভুক্তভোগী হতে হচ্ছে। উদারহরণস্বরূপ

বলা যায়, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের এক শিক্ষার্থী সম্প্রতি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালিয়েছেন বলে তাকে আটক করা হয়। এখন তিনি মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দ্বারা পরিচালিত একটি সুবিধায় দেশটিতে রয়েছেন। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী জানেনই না যে তাদের ভিসা বাতিল করা হয়েছে। সমালোচনার ভয়ে অনেক ফেডারেল কলেজ ভিসা বাতিলের বিষয়গুলো কলেজজুড়ে সরাসরি ঘোষণা করছেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু