বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
আমাদের ধর্মে ব্যবসাকে হালাল বলা হয়েছে, ব্যবসা করতেই উদ্বুদ্ধ করা হয়েছে। তবে কোনো নিষিদ্ধ সামগ্রী বা পণ্য নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে সেই উপার্জনও হারাম হয়ে যাবে কি না এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। আমাদের দেশে বিশেষ করে সিগারেট বা বিড়ি নিয়ে এ প্রশ্নটি বেশিরভাগ মানুষের মনে আসে। এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, যে জিনিস বা পণ্য হারাম, সেটার কেনাবেচা করাও হারাম। আহমাদুল্লাহ বলেন, ইসলামে যে জিনিস পান করা, খাওয়া বা ব্যবহার করা হারাম, সেটার কেনাবেচা করাও হারাম। যে দোকানদার এসব পণ্য বিক্রি করে তার উপার্জনও হালাল না। তিনি আরও বলেছেন, একটা দোকানে অনেক

পণ্য বা জিনিস আছে। একটা পণ্যের জন্য যে বাকি জিনিসগুলোও যে নাজায়েজ বা গুনাহের হয়ে যাবে এমন না। বিড়ি বিক্রি করে যে লাভ আসে সেটুকু শুধু নাজায়েজ হবে, বাকি হালাল পণ্য যা আছে সেগুলোর বিক্রিত অর্থ হালাল হবে। তবে ভেজাল মেশানো বন্ধ করতে বলে আহমাদুল্লাহ বলেন, কোনো হালাল পণ্যে যদি ভেজাল মিশিয়ে বেশি লাভের আশায় বিক্রি করা হয়, তাহলে সেটি হারাম হয়ে যাবে। তাই ব্যবসায়ীদের কোনো পণ্যের সঙ্গেই কোনোরূপ ভেজাল মিশ্রিত করা একদম অনুচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা