বিজ্ঞাপন নাকি হুমকি, পাকিস্তানের এয়ারলাইন্স নিয়ে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




বিজ্ঞাপন নাকি হুমকি, পাকিস্তানের এয়ারলাইন্স নিয়ে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
আইফেল টাওয়ারের দিকে উড়োজাহাজ ছুটে যাচ্ছে; বিজ্ঞাপনে এমন চিত্র দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ। ফ্রান্সের রাজধানীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ফের চালু হচ্ছে, এটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা ছিল- ‘প্যারিস, আজ আমরা আসছি।’ এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেককে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হওয়া সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। “এটা কি কোনো বিজ্ঞাপন নাকি হুমকি?,” সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী এমনটাই লিখেছেন। ক্ষুব্ধ আরেক ব্যবহারকারী পিআইএ-র উদ্দেশ্যে লিখেছে, “তোমাদের মার্কেটিং ম্যানেজারকে বরখাস্ত করো।” দিনকয়েক আগে এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত বিজ্ঞাপন চিত্রটি দুই কোটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে, চলছে তুমুল সমালোচনাও। পাকিস্তানের

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ইশহাক দার নিজেও বিজ্ঞাপন চিত্রটির কড়া সমালোচনা করেছেন বলে পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় সন্ত্রাসীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে তা দিয়ে ওয়াশিংটন ডিসির পেন্টাগন ও নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল, যে ঘটনায় প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের। ওই হামলার তথাকথিত মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পক খ্যাত খালিদ শেখ মোহাম্মদ ২০০৩ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন। যে উগ্রপন্থি নেটওয়ার্ক এই হামলার পরিকল্পনায় ছিল, সেই আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনও ২০১১ সালে পাকিস্তানেই মার্কিন বাহিনীর হাতে নিহত হন। পাকিস্তানি এক সাংবাদিক ওমর কুরাইশি বলেছেন, পিআইএ-র বিজ্ঞাপনটি তাকে

‘স্তম্ভিত’ করে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান