বাড়ল আকরিক লোহার দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৫

বাড়ল আকরিক লোহার দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৫ |
বিশ্ববাজারে দুই দফা ‌আকরিক লোহার দাম কমার পর এবার বেড়েছে। দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৭৮৩.৫ ইউয়ানে (প্রায় ১০৯ ডলার)। বিজনের রেকর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম বেড়ে হয়েছে ৭৭২ দশমিক ৫ ইউয়ান (১০৭ ডলার ১৪ সেন্ট)। এর আগে, প্রতি টনের দাম ছিল ৭৬৯ দশমিক ৫ ইউয়ানে (১০৭ ডলার ১৪ সেন্ট)। সে হিসেবে দশমিক ৯৮ শতাংশ বেড়েছে আকরিক লোহার দাম। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৫৫ শতাংশ কমে প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে টনপ্রতি ১০১ দশমিক ৩ ডলার। এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে আকরিক

লোহার দাম কমে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম কমে দশমিক ৮৪ শতাংশ। প্রতি টনের দাম নেমে যায় ৭৬৯ দশমিক ৫ ইউয়ানে (১০৭ ডলার ১৪ সেন্ট)। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৪২ শতাংশ কমে প্রতি টনের মূল্য নির্ধারণ হয় টনপ্রতি ১০১ ডলার। খাতসংশ্লিষ্টরা জানান, চীনের উত্তরাঞ্চলে সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে উৎপাদন নিয়ন্ত্রণ এবং অন্যান্য দেশে ইস্পাতের চাহিদা কমে যাওয়ার আভাস ধাতুটির বাজারদরের এই অবস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার