ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণ ড্রেক প্যাসেজে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে।
স্হানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ দশমিক ৮ কিলোমিটার (প্রায় ৬ দশমিক ৭ মাইল) গভীরে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী। এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।
জরিপ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে ৬ দশমিক ৭ মাইল (১০ দশমিক ৮ কিলোমিটার) গভীরতায় এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প থেকে সুনামির কোনো
হুমকি নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সূত্র: রয়টার্স
হুমকি নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সূত্র: রয়টার্স





