বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫
     ৩:২৩ অপরাহ্ণ

বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৩:২৩ 138 ভিউ
যখন প্রধান বিচারপতির বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরাই ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কিনা, তা দেখতে গিয়েই ফায়ার সার্ভিস কর্মীরা অবাক হয়ে যান। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, বিচারপতির বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাকে ইমপিচ করা হবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। কলোজিয়ামের সদস্য অনেক বিচারপতিই মনে করছেন, এই ধরনের গুরুতর

অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। এতে বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট হবে। বিচারপতি ভর্মার উচিত স্বেচ্ছায় অবিলম্বে পদত্য়াগ করা। যদি তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন, তবে সংসদে তার ইমপিচমেন্টের জন্য আবেদন করা হতে পারে। কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। নিয়ম অনুযায়ী, এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারককে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে দেশের দুটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখাই নিয়ম। তথ্যসূত্র: টিভি-৯ বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা