বিক্ষোভের আগুনে পকেট গরম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

বিক্ষোভের আগুনে পকেট গরম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
অভিবাসন বিরোধী তল্লাশির জেরে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। শহরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে একই স্লোগান- ‘আইসিই বাতিল করুন’। শুক্রবার শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। তবে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট এখন শুধু বিক্ষোভের মঞ্চই নয়, হয়ে উঠেছে রমরমা স্ট্রিট ফুড বাণিজ্য ক্ষেত্রও। হাজার হাজার বিক্ষোভকারীর ভিড়ে খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় পকেট গরম হচ্ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। সামাজিক আন্দোলনের ধূম্রজালে খাদ্য বিক্রেতারা শুধু জীবিকাই চালাচ্ছেন না, বরং তারা এক ধরনের মানবিক সহায়তার প্রতীক হিসাবেও নিজেদের প্রমাণ করছেন। এপি। লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর থেকে শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

ক্রমেই বাড়তে থাকে সহিংসতা। রোববার বিকালে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভকারীরা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখন কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটও ব্যবহার করা হয়। এই পরিস্থিতির মধ্যেও নিজেদের ব্যবসা চালিয়ে গেছেন স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। যদিও টিয়ার গ্যাস ছোড়ার ঘটনা ঘটেছে কিন্তু বিক্রেতারা থেমে যাননি। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার মধ্যে তখনও এক হট ডগ বিক্রেতা নিরলসভাবে তার স্টল চালিয়ে যাচ্ছিলেন। বিক্ষোভকারীদের পাশে অটুট ছিলেন তারা। সিনথিয়া সোরিয়াও, এডগার হার্নান্দেজ এবং সেজারিন হার্নান্দেজও এ দিন সকালে তাদের ‘আগুয়াস ফ্রেস্কাস’ (ঠান্ডা ফলের পানীয়) ও কিছু দুধ নিয়ে স্টল সাজিয়েছিলেন। কিন্তু তারা ভাবেননি, কয়েক ঘণ্টা পর তারা

সেই দুধ ব্যবহার করে টিয়ার গ্যাসের জ্বালাপোড়া কমাতে বিক্ষোভকারীদের সাহায্য করবেন। এই ছোট ব্যবসায়ীরা তাদের ঠান্ডা পানীয় আর দুধ ব্যবহার করে প্রতিবাদকারীদের টিয়ার গ্যাসের কষ্ট কমাতে সাহায্য করেছেন। বিক্ষোভকারীদের পাশে থেকে প্রতিনিয়তই হট ডগ, ঠান্ডা পানীয় ও অন্যান্য খাবার সরবরাহ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকায় একাধিক স্থান দেখা গেছে, রাস্তার খাবার বিক্রেতারা ছোট ছোট দোকান বসিয়ে বিক্ষোভকারীদের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই অভিবাসী। তবে নগদ টাকা না নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিক্রয় করছিলেন তারা। যাতে ঝুঁকি এড়িয়ে নিরাপত্তা ও দ্রুত লেনদেন করা যায়। যেখানেই বিক্ষোভ হচ্ছে, সেখানেই দেখা মিলছে রাস্তায় স্টল বসানো এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। শুধু

খাবার নয়, অনেকে আবার বিক্রি করছেন লাতিন আমেরিকান দেশগুলোর জাতীয় পতাকাও। প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে সেসবও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ