বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
ছাত্রলীগের রাজনীতি না ছাড়ায় নিজের ছেলেকে এফিডেভিটের মাধ্যমে ‘ত্যাজ্য’ ঘোষণা করেছেন বাবা মীর মো. আব্দুল মালেক। ঘটনাটি নেত্রকোনায় ঘটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, গত ৬ই মার্চ নেত্রকোনা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিট (নং–৩১০) দাখিল করেন আব্দুল মালেক। জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এফিডেভিটটি সম্পন্ন হয়। আব্দুল মালেকের ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে দাবি স্থানীয়দের। এফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেছেন, “সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

করার পরও আমার ছেলে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি জানার পর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এবং ভবিষ্যতে তার কোনো বেআইনি কর্মকাণ্ডের দায়ভার আমি নেব না।” তিনি আরও বলেন, “অনেক চেষ্টা করেও ছেলেকে ওই রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।” ছেলে সাজেদুর রহমান ছোটন দাবি করেন, পরিবারের সবাই বিএনপি সমর্থক হওয়ায় প্রায় তিন বছর ধরে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। গত আগস্টে তার বাবা ফেসবুকে তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে ছোটন জানিয়েছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও নিজের রাজনৈতিক আদর্শ থেকে তিনি সরে দাঁড়াবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে