বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রগ কাটার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রগ কাটার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রগ কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুলালাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন। আর অভিযুক্ত সোহেল ফরাজী নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজী, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজী, রাজীব ফরাজী, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে

মারধর করে তারা। একপর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপরে ফেলে রেখে তারা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীর স্বজনরা জানান, আসাদুল্লাহ হাত ও পায়ের রগ কাটার পর ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা। এতে তার নাড়িভুঁড়ি বাহিরে বের হয়ে আসে। আশঙ্কজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নিত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটছে। রাজীব ফরাজী, রফিক, মামুনদের সঙ্গে আগ থেকেই আসাদুল্লাহর বিরোধ ছিল। আসাদুল্লাহর নামে থানায় একাধিক মামলা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কোনো

অভিযোগ পায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, ‘ঘটনা আমি শুনছি। আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আমি চিনি না। তারা কীভাবে দলে আসছে তাও আমার জানা নেই।’ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, ‘এ নৃশংস ঘটনার জন্য সোহেল ফরাজীকে দল থেকে অব্যহতি দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?