বিএনপি ক্ষমতায় এলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

বিএনপি ক্ষমতায় এলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর, যারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে- প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের

পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে, তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন। সালাহউদ্দিন বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তাদের দোসররা এখনও কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। তারা কীভাবে এখন দেশে রাজনীতি করার চিন্তা করে, তা আমি বুঝি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত