বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহ্‌সান ফরিদ পদত্যাগ করেছেন। এই পদত্যাগ ঘটে ঠিক সেই সময়, যখন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক উপদেষ্টাদের একটি ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছিল, যা রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।ইউনূস জীবনী সেই ইফতার ও নৈশভোজে থাকা গভর্নর আনসান এইচ মুনসুরকেও তার দুদিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। এসব ঘটনার পরপরই সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগে বিএনপির হস্তক্ষেপে ঘটছে বলে আওয়াজ তুলতে শুরু করেছে মার্কিনপন্থী হিসেবে পরিচিত নাগরিক সমাজ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পদত্যাগের ঘটনা “হতাশাজনক” বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (৩ মার্চ)

রাতে তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ হতাশাজনক হলেও তা অপ্রত্যাশিত নয়। দেশের রাজনীতি ও আমলাতন্ত্রে গুরুত্বপূর্ণ নজরদারি সংস্থাগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দীর্ঘদিনের। দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার বাস্তব অনুশীলন এখনও ক্ষমতার কাঠামোর কাছে অগ্রহণযোগ্য।” তিনি আরও সতর্ক করেছেন যে, স্বল্পমেয়াদী সুবিধার জন্য এমন প্রভাব ব্যবহারের দীর্ঘমেয়াদি ফলাফল আত্মঘাতী হতে পারে। লেখক জিয়া হাসান তার ফেসবুকে লিখেছেন, বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস্ব করে ফেলছে। পদত্যাগের সময়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার আশেপাশের উপদেষ্টা দলে থাকা সদস্যদের একটি ইফতার ও নৈশভোজে অংশগ্রহণ, সাংবাদিকদের সামনে পুনর্মিলন এবং “কিচেন কেবিনেট”

নিয়ে প্রকাশিত অভিযোগ—এই সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন পদত্যাগ কেবল প্রশাসনিক রদবদল নয়, বরং রাজনৈতিক প্রভাবও থাকতে পারে।সরকারি নীতি সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অভিযোগ করেছিলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে সরকারপ্রধানের আস্থাভাজন কয়েকজন সদস্য নীতিগত সিদ্ধান্ত নিতেন একটি অনানুষ্ঠানিক “কিচেন কেবিনেটে”, যা সব সদস্যের জন্য উন্মুক্ত ছিল না। এ প্রসঙ্গে আলোচনায় যাদের নাম উঠে এসেছে, তারা হলেন: সাবেক শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরমধ্যে নেপালে যাওয়ার পথে সাবেক শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র স্বাভাবিক জিজ্ঞাসাবাদের মুখে পড়লেও সেটাকে ‘হাসিনা আমলের মতো নিপীড়ন’ বলে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন ও ডানপন্থী গণমাধ্যম

দৈনিক আমার দেশ। এদিকে দুদক বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ জানাননি। সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিদায়ী সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ব্যক্তির ওপর প্রকাশ্য পুনর্মিলন ও অভ্যন্তরীণ সিদ্ধান্তপ্রক্রিয়া বিষয়ক বিতর্ক এই পদত্যাগকে নতুন মাত্রা দিয়েছে। ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, নতুন নিয়োগ প্রক্রিয়া এবং দুদকের স্বাধীনতা কতটা বজায় রাখা হচ্ছে, তা আগামী সময়ে বিচার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে