বিএনপির সাবেক এমপি আজাদসহ ৩২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৪

বিএনপির সাবেক এমপি আজাদসহ ৩২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৪ |
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপিসহ উপজেলা বিএনপির ৩২ জন নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলার প্রধান আসামি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গোড়াই শিল্পাঞ্চল এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দশজন আহত হন। ঘটনার পর গত ৪ সেপ্টেম্বর গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিক দলের যুগ্ম

সম্পাদক আশরাফ সিকদার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। থানায় মামলা নথিভুক্ত না হওয়ায় বাদী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে ৩২ আসামির বিরুদ্ধে মির্জাপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। চাঁদাবাজি ও মারামারির মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আব্দুল্লাহ আল মামুন, সুজন, রবিন, হাবিব প্রমুখ। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া শুক্রবার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বিএনপির সাবেক এমপিসহ ৩২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি ৩ বিভাগে বৃষ্টির আভাস শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন