বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকালে জেলার ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় অংশ না নিয়ে সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ করেন এনসিপির নেতারা। এর আগে চকরিয়ায় জনতা শপিং কমপ্লেক্সের সামনে করা মঞ্চে ভাঙচুর করা হয়। এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেয় বলে জানা গেছে। এর আগে কক্সবাজার শহরের লালদিঘিরপাড় মাঠে এনসিপির পথসভায় নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ আমলে গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে আসা এক নতুন গডফাদার ঘের

দখল করছে, জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম বলছি না, কারণ সে নাকি সংস্কার বোঝে না। কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী এসব লোককে রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। নাসিরের বক্তব্য ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে কক্সবাজার ও বিভিন্ন উপজেলা। সন্ধ্যায় শহরের ঘুমগাছতলায় পুরোনো শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল। এরপর শত শত নেতাকর্মী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সমাবেশে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের গর্ব। তার বিরুদ্ধে কটূক্তি মানে সমগ্র জেলার মানহানির শামিল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, আমরা ভিন্নমতকে শ্রদ্ধা করি, কিন্তু কুরুচি ও উসকানিমূলক বক্তব্য মেনে

নেওয়া যায় না। নাসীরুদ্দিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জানান, সমাবেশ শেষে এনসিপি নেতারা কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা হলে পথে তারা মিছিলের বাঁধার মুখে পড়েন। তাদের বহরের কিছু গাড়ি জেলা পার হতে পারলেও নাহিদ ইসলামসহ আরেকটি গাড়িবহর ফাঁসিয়াখালী এলাকায় বিক্ষুব্ধরা আটকে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট গাড়িবহরকে চকরিয়া পার করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম