বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সেলিম ভূঁইয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত সাতজন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক। সেলিম উপজেলার হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক এবং হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। জানা যায়, শনিবার পেরিয়া ইউপির কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উভয় কর্মসূচিকে কেন্দ্র

করে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। পরে হামলায় সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলে মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী-সমর্থকদের হামলায় সেলিম নিহত হয়েছেন। এছাড়াও ৫-৭ জন আহত হয়েছেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি দাওয়াতে ছিলাম আমরা। এ ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। নাঙ্গলকোট থানার

ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা