বিএনপির কাছে নিজ দলের কর্মীরা কি নিরাপদ? প্রশ্ন ফয়জুল করীমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির কাছে নিজ দলের কর্মীরা কি নিরাপদ? প্রশ্ন ফয়জুল করীমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
বিএনপির কাছে তাদের দলীয় লোকেরাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন শায়খে চরমোনাই মুফতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করীম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে শুধু বিএনপির নেতাকর্মীরা নিজেদের অন্তকোন্দলে ১২৭ জনের উপরে মারা গেছেন। শুধু কি তাই? ছাত্রদল বিএনপির মূল দলের লোকের কাছে চাঁদা চেয়েছে। না দেওয়ায় ওই নেতার হাত-পা ভেঙে দিয়েছে।’ তিনি বলেন, ‘যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ থাকতে পারে না।’ ফয়জুল করিম বলেন, ‘যে দলের

কাছে নিজের দলের লোক খুন হয়, সেই দলের কাছে দেশের মানুষ জানমাল নিরাপদ নয়। যারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করার ঘোষণা দেন, তাদের কাছে দেশের আইন নিরাপদ নয়। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে এসে মেয়র হওয়ার আগেই মেয়রের চেয়ারে বসে সিটি করপোরেশন দখল করে, তাদের কাছে মানুষের মান-সম্মান, জানমাল নিরাপদ নয়।’ তিনি বলেন, ‘অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল আসবে, সেই আশায় গুড়ে বালি। বাংলাদেশের ৩৮ শতাংশ নতুন ভোটার ধানের শীষ কী জিনিস জানেই না। নতুন ভোটাররা জিয়াউর রহমানকে চেনেই না। জিয়াউর রহমানের আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না। যখন এই নতুন ভোটারদের কাছে জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে জানতে

চাইবে, বিএনপির বর্তমান অবস্থা দেখে তারা বলবে, জিয়াউর রহমানের আদর্শ মানেই চাঁদাবাজি, খুন আর দখলবাজি।’ শায়খে চরমোনাই বলেন, ‘আপনারা কি চান? কত রক্ত ঝরাবেন? আবু সাঈদ কতবার জন্ম নেবে। আমরা বলতে চাই, অবৈধ কোনো সরকার বা ব্যক্তিকে ক্ষমতায় আনতে চাঁদাবাজকে ক্ষমতায় আনতে এক বিন্দু রক্ত আর দিতে চাই না। ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সঙ্গে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে।’ তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না।

সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। কিন্তু অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলে নেতারাই গাঁজা তুলে দেবেন, অস্ত্র তুলে দেবেন যুবক সমাজের হাতে। কেননা তারা ক্ষমতা বোঝে, আর কিছু বোঝে না।’ বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ছয়টি সংসদীয় আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেন ফয়জুল করীম। তারা হলেন- রংপুর-১ এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর- ২ মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ জাহিদ হোসেন ও রংপুর -৫ অধ্যক্ষ গোলজার হোসেন। তবে রংপুর-৬ পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রাথীর নাম ঘোষণা করেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি আমিরুজ্জামান পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম

সদস্য আশরাফ আলী আকন্দসহ জেলা ও মহানগারের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম