ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিএনপিকে কখনোই জামায়াতের আমির জালিম বলে অভিহিত করেননি।
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি বলেন, “জামায়াতের আমির জনগণের পক্ষে কথা বলেন, এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি দলের অবস্থান তুলে ধরেন। বিএনপিকে ‘জালিম’ বলে আখ্যায়িত করার কোনো নজির নেই। যদি কেউ এমন কোনো রেকর্ড প্রমাণ করতে পারেন, তাহলে তা আলোচনার বিষয় হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা চাই, বিভাজন বা প্রতিহিংসা নয়। জনগণ যদি মনে করে, শুধু নেতৃত্ব বদলে আগের মতোই চাঁদাবাজি, জুলুম বা দখলদারিত্ব চলতে থাকবে, তবে সেটি দুঃখজনক। জামায়াতে ইসলামী বিশ্বাস করে
ইসলামী আদর্শে কোনো জোর-জুলুম নেই এবং আমরা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করছি।” শফিকুল ইসলাম মাসুদ বিএনপির উদ্দেশ্যে বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণই সিদ্ধান্ত নেবে। সামনে নির্বাচন আসছে, সেখানে জনগণ তাদের মতামত জানাবে। এ ধরনের অভিযোগ-প্রত্যাশা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সমাধান হওয়া উচিত।” তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।