বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী গ্রেফতারের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৮:৫৪ পূর্বাহ্ণ

বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী গ্রেফতারের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৮:৫৪ 104 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে তারা। মিছিলে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধেই ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে। এসব মিছিল ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিলেও খুব একটা কাজে আসছে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এমন বাস্তবতায় রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠ পুলিশকে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতারে সব

ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) ফরম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকেন, কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করেছে সেসব তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও মামলা নিষ্পতি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। চিহ্নিত অপরাধী গ্রেফতারে নিয়মিত ব্লকরেইড দেওয়াসহ এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার। সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

(ট্রাফিক) মো. সরওয়ার; (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম; (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও সব থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মার্চ-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করেন। মাসিক অপরাধ সভায় মার্চ মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে নতুন করে ঢাকায় আসছেন আবার

অনেকে ঢাকা ছেড়েছেন। পটপরিবর্তনের পর রাজধানীতে কারা কোথায় বসবাস করছেন তাদের বিষয়ে তথ্য নিতে নাগরিক তথ্য হালনাগাদকরণে বা সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) ফরম পূরণের ওপর জোর দিয়েছেন কমিশনার। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির মামলা, গ্রেফতারসহ নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে দেখা গেছে, মামলা যে হারে রুজু হচ্ছে সে হারে নিষ্পত্তি হচ্ছে না। এছাড়া ওয়ারেন্ট তামিলের বা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের হারও কম। যে হারে আদালত থেকে ওয়ারেন্ট তামিল হচ্ছে সে হারে নিষ্পত্তি হচ্ছে না। পেন্ডিং ওয়ারেন্টের সংখ্যাই বেশি থাকছে। এর ফলে অনেক আসামি সুযোগ নিচ্ছে। এসব বিষয় উলে­খ করে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে সভায়। রাজধানীর বিভিন্ন এলাকায় মারামারি,

হানাহানি চলছে। এসব বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন কমিশনার। আগের মতো এলাকার মানুষের সহযোগিতা নিয়ে পুলিশিং করার ওপর জোর দিয়েছেন তিনি। অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির উপকমিশনারদের (ডিসি) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম অফিসাররা যে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ে কাজ করাতে হবে। ট্রাফিক বিভাগের পুলিশের উদ্দেশে কমিশনার বলেছেন, আপনারা আরেকটু সচেতন ও সহনশীল হবেন। হুটহাট রিকশা ড্রাইভারকে মারধর করবেন না। তারা অন্যায় করলে প্রসিকিউশন করেন। কিন্তু তাদের সঙ্গে অবশ্যই মানবিক আচরণ করবেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ওসিদের উদ্দেশে বলেছেন, আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার

রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপরাধ যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে হবে। তিনি বলেন, সর্বোচ্চ বিনয়ী থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থায়ই দৃষ্টিকটু ও অপেশাদার আচরণ করা যাবে না। ডিএমপির প্রতিটি থানার ওসিকে মামলা তদন্ত করতে হবে। থানা এলাকার প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডদের সঙ্গে থানার টহল টিমের সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপরাধের তথ্য তাদের কাছে থাকলে তারা যেন পুলিশকে সেই তথ্য প্রদান করে সেভাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক!