বাল্টিক সাগরে সাবমেরিন কেবল ক্ষতি নিয়ে চীনের সহযোগিতা চাইল সুইডেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৪

বাল্টিক সাগরে সাবমেরিন কেবল ক্ষতি নিয়ে চীনের সহযোগিতা চাইল সুইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৪ |
সম্প্রতি বাল্টিক সাগরে সুইডেনের জলসীমায় দুটি গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চীনের সহযোগিতা চেয়েছে সুইডেন।ক্ষয়ক্ষতির সঙ্গে চীনা জাহাজ ইয়ি পেং থ্রির সংশ্লিষ্টতা সন্দেহে তদন্তে চীনকে সহযোগিতা করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে সুইডেন। গত ১৭ এবং ১৮ নভেম্বর তারিখে সুইডেন ও লিথুয়ানিয়া এবং ফিনল্যান্ড ও জার্মানির মধ্যে সংযোগ স্থাপনকারী সাবমেরিন কেবলগুলো সুইডেনের জলসীমায় ক্ষতিগ্রস্ত হয়।সন্দেহ করা হচ্ছে, চীনা জাহাজটি ঐ সময় সাগরের তলদেশে অ্যাঙ্কর ফেলে কেবলগুলোর ক্ষতি করেছে। চীনা জাহাজ ইয়ি পেং থ্রি ১৫ নভেম্বর রাশিয়ার উস্ট-লুগা বন্দর থেকে যাত্রা শুরু করে। ১৭ নভেম্বর সুইডিশ দ্বীপ গোতল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী আরেলিয়ন কেবল ক্ষতিগ্রস্ত হয়।এর পরদিন, ফিনল্যান্ডের হেলসিঙ্কি এবং জার্মানির

রোস্টকের মধ্যে সংযোগকারী সি-লায়ন ১ কেবল ছিড়ে যায়। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, ইয়ি পেং থ্রি ঐ সময় কেবলগুলোর উপরে দিয়ে অতিক্রম করছিল।ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়,জাহাজটি প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত সাগরের তলদেশে অ্যাঙ্কর টেনে কেবলগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ।১৯ নভেম্বর থেকে জাহাজটি ডেনমার্ক ও সুইডেনের মধ্যে কাটেগাট প্রণালিতে নোঙর করা অবস্থায় রয়েছে এবং ডেনিশ নৌবাহিনী সেটি পর্যবেক্ষণ করছে। ২৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানান, "আমরা চীনের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছি, যাতে তারা আমাদের তদন্তে সহযোগিতা করে।এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই ঘটনাটি স্পষ্টভাবে তদন্ত করা হয়।আমরা আশা করি চীন এই

অনুরোধে সাড়া দেবে।"তিনি আরও জানান, জাহাজটি সুইডিশ জলসীমায় ফিরে আসলে সেটি তল্লাশি করার সুযোগ মিলবে। তবে তিনি চীনের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনেননি। বাল্টিক সাগরে সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিন কেবল এবং পাইপলাইনের ক্ষতির ঘটনা বাড়ছে।২০২২ সালের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ এবং ২০২৩ সালের অক্টোবরে এস্তোনিয়া ও সুইডেনের মধ্যে একটি টেলিকম কেবল ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাগুলো আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা এবং বাল্টিক অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির দিকটি উঠে এসেছে। সুইডেনের এই পদক্ষেপ ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সহায়ক হতে পারে। তথ্যসূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান