বাকী জীবনটা জেলেই থাকব, এখানেই মারা যাব: নাভালনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

বাকী জীবনটা জেলেই থাকব, এখানেই মারা যাব: নাভালনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
রাশিয়ায় এক দশক ধরে সবচেয়ে বিশিষ্ট বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি বিশ্বাস করতেন, তিনি জেলের ভেতরেই মারা যাবেন। স্মৃতিকথায় এমনটিই লিখেছিলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক সার্কেল জেলে মারা যান। উগ্রপন্থার অভিযোগে তিনি সেখানে ১৯ বছরের সাজা খাটছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসাবেই দেখা হয়। আমেরিকার ‘দ্য নিউ ইয়র্কার’ ম্যাগাজিন এবং ব্রিটিশ ‘দ্য টাইমস’ পত্রিকা নাভালনির স্মৃতিগ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি প্রকাশ করেছে। এ বইটি নাভালনির শেষ কয়েকটি বছরের দলিল। এতে আছে জেলে তার বন্দি সময় কাটানোর অনেক কথাও। বিবিসি জানায়, ২০২২ সালের ২২ মার্চে এই স্মৃতিগ্রন্থে নাভালনি লিখেছিলেন, আমার বাকী জীবনটা আমি জেলেই থাকব। এখানেই

মারা যাব। আমাকে বিদায় বলার জন্য কেউ পাশে থাকবে না… আমাকে ছাড়াই সব বার্ষিকী পালন হবে। আমি আর কখনও আমার নাতি-নাতনিদের দেখতে পাব না। এ বছরের শুরুর দিকে জেলের ভেতরে নাভালনির মৃত্যুতে সবাই স্তম্ভিত হয়েছিল। বিশ্বজুড়ে ক্ষোভ সঞ্চার হয়েছিল। তার মৃত্যুর জন্য তাৎক্ষণিকভাবেই প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছিলেন অনেকে। ২০২০ সালের আগস্টে নাভালনি বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন। সাইবেরিয়ায় একটি সফর শেষে ফেরার পথে তাকে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। এরপর জার্মানিতে বিশেষ চিকিৎসা চলার সময় নাভালনি তার স্মৃতিকথা ‘প্যাট্রিয়ট’ লিখতে শুরু করেন। সুস্থ হওয়ার পর তিনি ২০২১ সালের জানুয়ারিতে মস্কোয় ফিরে গেলে সঙ্গে সঙ্গেই তাকে আটক করে কাস্টডিতে নেওয়া হয়। জীবনের বাকি দিনগুলো নাভালনি

জেলেই ছিলেন। সে সময়ও তিনি ডায়রিতে তার স্মৃতিকথা লিখে গেছেন। প্যাট্রিয়ট প্রকাশিত হবে আগামী ২২ অক্টোবরে। এই গ্রন্থ রাশিয়ান ভাষাতেও প্রকাশের পরিকল্পনা করেছে এর যুক্তরাষ্ট্রের প্রকাশক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ