বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিপিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিপিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
মানিকগঞ্জে বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (২৩ নভেম্বর) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, দেশব্যাপী পীর-ফকির, বাউল, মাজারপন্থি আউলিয়াদের ওপর অব্যাহত হামলা, গ্রেফতার, নির্যাতনের ঘটনা সরকার উসকে দিচ্ছে। মানিকগঞ্জে আজকের ঘটনায় দেখা গেছে, সন্ত্রাসীদের সঙ্গে যৌথভাবে পুলিশ সদস্যরাও সহিংসতায় নিয়োজিত ছিল। সরকার পুলিশকে সন্ত্রাসের পক্ষে ব্যবহার করছে। তারা আরও বলেন, ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারপ্রধান ২০২৪ সালের আগস্ট মাসে অঙ্গীকার করেছিলেন, তার সরকার পরিচালনার লক্ষ্য হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা। কিন্তু বাস্তবতা হলো তিনি কেবল সেই অঙ্গীকার বিস্মৃত

হননি, তার সরকার উগ্র ডানপন্থি শক্তিকে বিভিন্নভাবে মদদ জুগিয়ে দেশকে নতুন করে এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নেতৃবৃন্দ বিবৃতিতে নিপীড়িত বাউল-ফকিরদের পাশে বিবেকবান দেশবাসীকে দ্ব্যর্থহীন ও সোচ্চারভাবে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থান্ধ উগ্র ডানপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাউল-ফকির, পীর-ফকির, ধর্মীয় ও জাতিগতভাবে নির্যাতিত মানুষসহ নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে শোষিত কৃষক-শ্রমিক-সাধারণ ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রতিরোধী রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার