ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয়
ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা
যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন
বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়ায় তা শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, এই ক্যানসার কেবল ছড়িয়েই পড়েনি, বরং তা শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। ৮৩ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক করে তুলেছে এই রোগটি।
বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, জো বাইডেন কম অভিযোগ করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় আরও বেশি ভোগায়।
হোয়াইট হাউস ছাড়ার চার
মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যানসার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে চার বছরের মেয়াদকালে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা অব্যাহত রেখেছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন। এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। সূত্র: দ্য গার্ডিয়ান।