বাইডেনের আটকে রাখা ভারী বোমার চালান পৌঁছেছে ইসরাইলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাইডেনের আটকে রাখা ভারী বোমার চালান পৌঁছেছে ইসরাইলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরাইলে গেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর একই সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি ভারী বোমার একটি চালান ইসরাইলে পাঠিয়েছে ওয়াশিংটন। রোববার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ঘোষিত ভারী আকাশ থেকে নিক্ষিপ্ত বোমার একটি চালান ইসরাইলে পৌঁছেছে এবং রাত্রে খালাস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইসরাইলে পৌঁছানো এই বোমার চালান, যা ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ছাড়পত্র পেয়েছে, বিমানবাহিনী এবং আইডিএফের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্কের আরও প্রমাণ। ফেব্রুয়ারি মাসে, ট্রাম্প প্রশাসন ইসরাইলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারেরও বেশি বোমা, মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির

অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এই বিক্রয় ইসরাইলের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করে, এর অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করে এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধের কাজ করবে। ১৫ মাসব্যাপী ইসরাইলের নৃশংস হামলায় গাজা যুদ্ধে প্রায় ৪৮,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২.৪ মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। ২১ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন পর্যন্ত প্রথম পর্বের অধীনে ৬ষ্ঠ দফায় জিম্মি মুক্তি বিনিময় হয়েছে। গাজায় বেসামরিক মৃত্যুর উদ্বেগের প্রেক্ষিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ২,০০০ পাউন্ডের বোমার চালান ইসরাইলে পাঠানোর অনুমতি আটকে রেখেছিল, তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এগুলো অনুমোদন দেন।

মার্কো রুবিও রোববার তার আনুষ্ঠানিক সফর শুরু করেছেন এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রুবিও গাজা যুদ্ধবিরতি এবং ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার আওতায় ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”