বাংলাদেশ যেন পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র না হয়: এবি পার্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

বাংলাদেশ যেন পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র না হয়: এবি পার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে সতর্ক করে আমার বাংলাদেশ (এবি) পার্টি বলেছে, বাংলাদেশ যেন কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। তবে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে ‘চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডর’ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চট্টগ্রাম বন্দর যেন দক্ষ ব্যবস্থাপনার ছোঁয়ায় একটি আন্তর্জাতিক লজিস্টিক হাবে পরিণত হয়; যেখানে থাকবে সময়ের গুরুত্ব, পরিবেশ ও প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও সর্বোপরি জবাবদিহি। তিনি বলেন, অতীতের মতো পেছনের দরজার চুক্তি নয়, বরং জনস্বার্থ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত হলে এই বন্দর হতে

পারে ‘দক্ষিণ এশিয়ার পরবর্তী সিঙ্গাপুরের’ ভিত্তিপ্রস্তর। ‘মানবিক করিডর’কে তথাকথিত উল্লেখ করে দলটি বলেছে, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। এ পরিস্থিতিতে মানবিক করিডর তৈরি করা হলে তা দেশকে অনিচ্ছাকৃতভাবে একটি ভূরাজনৈতিক সংঘাতের অংশ বানিয়ে ফেলবে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র গ্রহণযোগ্য সমাধান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ নোমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সেলিম খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত