বাংলাদেশ-পাকিস্তানের সু-মধুর সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ-পাকিস্তানের সু-মধুর সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশে আসতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা পাওয়া সহজ করা হয়েছে। বাংলাদেশে আসতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন থেকে নিরাপত্তাসম্পর্কিত ছাড়পত্র নেয়ার (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রয়োজনীয়তা তুলে নিয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আসতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা পাওয়া সহজ করা হয়েছে। বাংলাদেশে আসতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন থেকে নিরাপত্তাসম্পর্কিত ছাড়পত্র নেয়ার (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রয়োজনীয়তা তুলে নিয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন

অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স সংগ্রহের প্রয়োজনীয়তা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে ২০২৪ সালের ২ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষেবা বিভাগ (এসএসডি) এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের হাই-কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই মূলত এই নীতিতে পরিবর্তন আসে। এই নভেম্বরেই অন্তর্বর্তী সরকার করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ চলাচলের

অনুমতি দেয়, যা দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের আরেকটি অনন্য দৃষ্টান্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিএনপি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এদিকে, বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। এ নিয়ে সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী পরিচালক মুবাশার হাসান বলেছেন, বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে, তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারতকেন্দ্রিক দৃষ্টিকোণ

থেকে দেখতে চায় না। তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।এদিকে, ভারতের প্রতিবেশী নীতিতে ফাঁকফোকর স্পষ্ট হয়ে উঠছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আগ্রহ প্রকাশ করলেও, ভারতের পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু