বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ ডুবে গেল সাগরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
     ৪:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ ডুবে গেল সাগরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ৪:১৪ 200 ভিউ
বাংলাদেশ থেকে ফেরত পাঠানো রুশ জাহাজ উরসা মেজর ভূমধ্যসাগরে ডুবে গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এটি জানায় রয়টার্স। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণে ডুবে গেছে, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে জাহাজটি বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়। রাশিয়ার পতাকাবাহী উরসা মেজর জাহাজটি ২০২২ সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি মূল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা “স্পার্টা-৩ এ” নামক জাহাজ, যেটি রং ও নাম বদলিয়ে নতুন নামে চলাচল করছে।

এর পরই বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জাহাজটি ফেরত পাঠায়। সেই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর জাহাজটিকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হবে না। রাশিয়া এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক চিঠি মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিল। এরপর জাহাজটি ভারতে চলে যায়, যেখানে প্রায় দুই সপ্তাহ ধরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু দিল্লি থেকে অনুমতি না পাওয়ায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি জাহাজটি ভারতের জলসীমা ছেড়ে যায়। উল্লেখ্য, উরসা মেজর নামের এই কার্গো জাহাজটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভোস্তোক যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী সামুদ্রিক এলাকায় জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ১৬ ক্রুর মধ্যে ১৪

জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও দুজন ক্রু নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today