বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি এ মন্তব্য করেন। ভারতীয় টেলিভিশন উইঅন নিউজকে (ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ) দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এরিক গারসেটি বলেন ‘আমরা দুই রাষ্ট্রই (ভারত ও যুক্তরাষ্ট্র) যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ে যেতে সাহায্য করতে পারে।’ এ সময় সাংবাদিক সিদ্ধান্ত সিবাল বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশ সম্ভবত ভারত ও মার্কিন সম্পর্কের জন্য একটি সমস্যা ছিল। আমরা (শেখ) হাসিনাকে চলে যেতে দেখেছি, যা ভারতের জন্য একটি

ধাক্কা হিসাবে দেখা হয়। সেখানে জামায়াতের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) উত্থানের পাশাপাশি চীনাদের দৌড়ঝাঁপ বেড়েছে। আপনারা কীভাবে দেখছেন?’ যুদ্ধবিরতির পর প্রথম কাকে ফোন দেন নেতানিয়াহু, বাইডেন নাকি ট্রাম্প?যুদ্ধবিরতির পর প্রথম কাকে ফোন দেন নেতানিয়াহু, বাইডেন নাকি ট্রাম্প? উত্তরে এরিক গারসেটি বলেন, ‘আমরা উভয়েই (যুক্তরাষ্ট্র ও ভারত) একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমরা সেই নীতিগুলো ভাগ করি। আমরা এটি একসঙ্গে সমন্বয় করছি। আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ হোক বা যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় এবং আমাদের একটি সুযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দুই রাষ্ট্র যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত দেখতে চাই। এটি বাংলাদেশকে তার পরবর্তী

অধ্যায়ে যেতে সাহায্য করতে পারে। এটি অতীত সম্পর্কে নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান