বাংলাদেশের পাসপোর্টে ফিরে এলো ‘ইসরায়েল ব্যতীত’ নিষেধাজ্ঞা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫
     ৮:০৪ অপরাহ্ণ

আরও খবর

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক

ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা

বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের পাসপোর্টে ফিরে এলো ‘ইসরায়েল ব্যতীত’ নিষেধাজ্ঞা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ৮:০৪ 86 ভিউ
বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত হয়েছে বহুল পরিচিত সেই শব্দবন্ধ-‘সকল দেশের জন্য বৈধ, তবে ইসরায়েল ব্যতীত’।রোববার দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সম্প্রতি সরকারের নির্দেশনায় এই শব্দগুলো পুনরায় পাসপোর্টে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ আগের মতোই নিষিদ্ধ থাকছে। ইসরায়েল প্রসঙ্গটি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি থাকলেও, হাসিনার শাসনামলের শেষ দিকে সেটি সরিয়ে ফেলা হয়। যদিও ২০২১ সালে এই লেখাটি বাদ দেওয়ার সময় সরকার জানায়,ইসরায়েল বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবার আবারও সেই পুরোনো নীতিই পাসপোর্টে স্পষ্টভাবে প্রতিফলিত হলো।বাংলাদেশ সংবাদ

সংস্থা (বাসস)-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিলিমা আফরোজ জানিয়েছেন, “গত সপ্তাহে এই লেখাটি পুনঃস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।” ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট। সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে প্রায় এক লাখ মানুষ অংশ নেন, যেখানে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। গত বছর (২০২৩) অক্টোবর মাসে হামাসের এক আকস্মিক হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১,২১৮ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, কেবল গত মাসেই নিহত হয়েছেন ১,৫৭৪ জন-গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য জানিয়েছে

আন্তর্জাতিক গণমাধ্যম। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আবারও পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফিরে আসা বাংলাদেশের অবস্থান যে পরিবর্তন হয়নি, সেটিই যেন আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিলো সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা