বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আজই। হামজা চৌধুরী ও শমিত সোমদের নতুন কোচ কে হচ্ছেন, আজ তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, ১৫ মে'র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে। এদিকে বাংলাদেশের কোচ হতে আবেদন করা ব্রাজিলিয়ান রোজারিও মিকেল তার আবেদন তুলে নিয়েছেন। সূত্র জানায়, কোচ নিয়োগে বাফুফের দেরির কারণেই সরে গেছেন তিনি। রোজারিও মাসে ৩০ হাজার মার্কিন ডলার বেতন চেয়েছিলেন। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব লন্ড্রিনা ইসিতে কোচ হিসেবে কাজ করছেন। সূত্র আরও জানায়, শেষ পর্যন্ত ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যানকেই বেছে নিতে পারে বাফুফে। তবে

নির্ভরযোগ্য কোনো সূত্র এখনও এই তথ্য নিশ্চিত করেনি। ওয়েলশ এই কোচ উয়েফা প্রো লাইসেন্সধারী এবং ব্রিটিশদের ওবিই খেতাব পেয়েছেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। তার সবচেয়ে বড় সাফল্য হলো গ্যারেথ বেলদের ওয়েলসকে ইউরো ২০১৬ এর সেমিফাইনালে নিয়ে যাওয়া। ৫৮ বছরের মধ্যে সেটি ছিল ওয়েলসের প্রথম বড় টুর্নামেন্ট। সেই সময় দলটি ফিফা র‍্যাংকিংয়ে আটে উঠেছিল। গ্যারেথ বেল ও অ্যারন রামসেকে ঘিরে ৩-৫-২ বা ৪-৩-৩ ছকে কম্প্যাক্ট ও দ্রুত খেলার ধারা তৈরি করেছিলেন কোলম্যান। তবে তার সবচেয়ে বড় গুণ হলো খেলোয়াড় ব্যবস্থাপনা। সাবেক ওয়েলস কোচ গ্যারি স্পিডের মৃত্যুর পর শোকগ্রস্ত দলকে এক করে ‘টুগেদার স্ট্রংগার’ নামের একটি শক্তিশালী

পরিচয় তৈরি করেছিলেন তিনি। কভেন্ট্রি ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবে কাজ করতে গিয়ে কিছুটা সংকটে পড়লেও ফেডারেশন পরিবেশে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করেন। শেষ পর্যন্ত তাকেই কোচ করে আনা হয় কি না, সে প্রশ্নের জবাব মিলতে পারে আজই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি