বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করল চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (২৫ মে) স্থানীয় সময় রাতে দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করা হয়। খবর গ্লোবাল টাইমস । বিবৃতিতে বলা হয়েছে, চীনের নাগরিকদের বিদেশিদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে, বৈধতার বাইরে কোনো বিয়ের দালালি বা বাণিজ্যিকভাবে পরিচালিত এজেন্টদের মাধ্যমে বিয়ে করা থেকে বিরত থাকতে হবে। সতর্কবার্তায় বলা হয়, চীনা নাগরিকদের উচিত অনলাইনে প্রচারিত আন্তঃসীমান্ত প্রেম বা ডেটিং সংক্রান্ত কনটেন্ট দ্বারা প্রভাবিত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা থেকে দূরে থাকা। পাশাপাশি, বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা

করে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। চীনা আইন অনুযায়ী, কোনো বিয়ের সংস্থা আন্তর্জাতিক বিবাহের দালালি করতে পারবে না। এমনকি কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতারণা বা লাভের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করে, সেটিও সম্পূর্ণ বেআইনি। বিবৃতিতে চীনা নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন, তাহলে যেন দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। দূতাবাস আরও সতর্ক করে জানায়, বাংলাদেশ মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ফলে যদি কোনো চীনা নাগরিক বাংলাদেশি নারীদের সঙ্গে অবৈধভাবে বিয়েতে জড়ান, তাহলে তাকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে। বাংলাদেশের দণ্ডবিধি ও মানবপাচারবিরোধী আইন অনুযায়ী, মানবপাচার সংঘটিত করার অপরাধে সর্বনিম্ন সাত বছর থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা

হতে পারে। সঙ্গে কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা ধার্য হয়। একইসঙ্গে যারা মানবপাচারে উসকানি দেন, পরিকল্পনা করেন, বাস্তবায়নে অংশ নেন কিংবা সহায়তা করেন, তাদের তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা হতে পারে। চীনা দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়। মানবপাচারের অভিযোগে কেউ গ্রেপ্তার হলে পুলিশি তদন্ত থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত প্রক্রিয়ায় বছর লেগে যেতে পারে। ফলে এতে পরিবার পুনর্মিলন, জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। সতর্কবার্তাটি বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী চীনা নাগরিকদের উদ্দেশে জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান