বাংলাদেশকে জন্ম দেওয়ার কথা বলে চরম হুঁশিয়ারি দিল ভারতীয় প্রাক্তন সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশকে জন্ম দেওয়ার কথা বলে চরম হুঁশিয়ারি দিল ভারতীয় প্রাক্তন সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতের প্রাক্তন সেনাসদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে চরম হুশিয়ারি দিয়েছে।Travel packages রোববার(১২ই জানুয়ারি) উত্তর ২৪ পরগনার গোপালনগরে প্রাক্তন সৈনিক সংগঠনের ব্যবস্থাপনায় ৮ নম্বর অসম রাইফেল (রেজিমেন্ট) প্রাক্তন সেনাকর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠান এ হুঁশিয়ারি দেন তারা । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা ভারতীয় প্রাক্তন সৈনিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৈনিক রঞ্জিত বিশ্বাস বলেন, বাংলাদেশের একাধিক প্রাক্তন সেনা ভারতের একাধিক জায়গা দখলের কথা বলছেন। আপনারা সংযত হন, শুধরে যান। কারণ বর্তমান সেনার দরকার নেই। আমরা প্রাক্তন সেনারা যদি মনে করি, বাংলাদেশ দখল করতে পারি। তিনি আরও বলেন, আমরা সেটা কখনও বলি না। কারণ, যাদের আমরা জন্ম দিয়েছি, তাঁদের সম্পর্কে আমরা এমন

কথা বলা ঠিক মনে করি না। ৬৫ সালের যুদ্ধে এক সৈনিক জম্মু-কাশ্মীরের ছিলেন। ৭১ সালের যুদ্ধের সময় লেহ শহরে পোস্টিং ছিল তাঁর। তিনি জানান, বাংলাদেশ সংক্রান্ত কোনও খবর তিনি দেখেন না। এই ইস্যুতে খবর শুনলেই রাগে উত্তেজিত হয়ে যান তিনি। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমে ছিলেন মন্টুকুমার রায়। তিনি সেসময় প্রচুর রক্ত দেখেছেন। দুপক্ষের বহু সৈনিক সেখানে প্রাণ হারিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশের অতীতের ঘটনা হয়তো আর স্মরণে নেই। কীভাবে তাঁরা স্বাধীনতা পেয়েছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তাঁদের বহু সঙ্গী শহিদ হয়েছিলেন। প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানদের বক্তব্য, বাংলাদেশের এক শ্রেণির মানুষ বদলে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু