‘বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা’ গড়ে তোলার ঘোষণা মাদুরোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

‘বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা’ গড়ে তোলার ঘোষণা মাদুরোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে ভেনিজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে শনিবার নতুন নিষেধাজ্ঞাগুলোর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রশাসন সম্প্রতি নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণের পরই মাদুরোকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করার জন্য তথ্য প্রদানকারীরকে পুরস্কার বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার ঘোষণা দেয়। এর আগে এই পুরস্কারের পরিমাণ ছিল ১৫ মিলিয়ন ডলার। এছাড়া ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্যও যথাক্রমে ২৫ মিলিয়ন ডলার এবং ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। একইসঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA-এর প্রধান হেক্টর ওব্রেগনসহ ৮ জন কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে সামাজিক

মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভেনিজুয়েলার ন্যাশনাল আর্মড ফোর্সেসের কৌশলগত অপারেশনাল কমান্ড প্রধান জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ লারেজ লিখেছেন, ‘ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী নিষ্ঠুর সাম্রাজ্যবাদী নেতৃত্বের আরোপিত নতুন নিষেধাজ্ঞাগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ’ তিনি নিষেধাজ্ঞাগুলোকে ‘আন্তর্জাতিক আইন বহির্ভূত এবং একপ্রকার মরিয়া পদক্ষেপ’ বলে অভিহিত করেন। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিকসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে তার দেশের অন্যতম উদ্দেশ্যে হচ্ছে- একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করা। শুক্রবার তৃতীয়বারের মতো আগামী ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাদুরো। ব্রিক ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্কের খবর অনুযায়ী, নিকোলাস মাদুরোর অভিষেক অনুষ্ঠানে ১২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এরপর

মাদুরো দেশটির সংসদে ঘোষণা করেছেন যে, ভেনেজুয়েলার অন্যতম প্রধান লক্ষ্য হলো- ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে মিলে একত্রে একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। মাদুরো বলেন, একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা শুরু করার জন্য একটি প্রয়োজনীয় অনুপ্রেরণা তৈরির পাশাপাশি বিশ্বে শান্তি, সহযোগিতা এবং উন্নয়নের একটি নতুন নীতির অগ্রদূত হিসেবে ভেনেজুয়েলারকে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরো বলেন, ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে একত্রে ভেনেজুয়েলা বর্তমানে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করছে। এটি এমন একটি বিশ্ব ব্যবস্থা তৈরি করবে যা ইতিহাস সৃষ্টি করবে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!