বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। নাবালিকাদের যৌন নিপীড়নের অভিযোগে প্রয়োগ এবং অপসারণ অপারেশন (ইআরও)-এ সম্প্রতি কানেকটিকাট পুলিশ তাকে গ্রেফতার করে। বোস্টনের আওতাধীন কানেকটিকাটের হার্টফোর্ড অফিসের নির্বাসন কর্মকর্তারা অপারেশনে সহযোগিতা করেন। মনির উদ্দিন (৪৭) নামের এ বাংলাদেশিকে গত বছর ২২ এপ্রিল কানেকটিকাটের লিচফিল্ড থেকে গ্রেফতার করা হয়। ট্রাম্পের বর্তমান অভিবাসন দমন অভিযানের আওতায় তিনি বহিস্কারের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করেছেন স্থানীয় প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্মকর্তারা ২০১৭ সালের ১২ অক্টোবর মনির উদ্দিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী ট্রানজিট ভিসায় পরিবহন কাজের উদ্দেশ্যে প্রবেশের অনুমতি দিয়েছিল। তবে তিনি ৯ নভেম্বর ২০১৭ সালের পর যুক্তরাষ্ট্রে থেকে

ওই ভিসার শর্ত লঙ্ঘন করেন। কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুব স্বল্প সময়ে তিনি মারাত্মক অপরাধ করেছেন। বর্তমান পরিস্থিতে তার মুক্ত হবার কোন সুযোগ নেই। ট্রাম্পের বর্তমান অভিবাসন দমন অভিযানের অবৈধ অভিবাসীদের চেয়ে অপরাধীদেরকেই বেশি গ্রেফতার করছেন। এ অবস্থায় তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। কানেকটিকাট স্টেট পুলিশ ২ এপ্রিল তাকে গ্রেফতার করে নাবালিকাদের সাথে যৌন নির্যাতন, অবৈধ যৌন যোগাযোগ, চতুর্থ ডিগ্রির যৌন নির্যাতন, শিশুর প্রতি ঝুঁকিপূর্ণ আচরণ এবং ২১ বছরের কম বয়সীদের কাছে অবৈধভাবে তামাকজাত পণ্য বিক্রির একাধিক অভিযোগে অভিযুক্ত করে। আটক মনির কানেকটিকাটের লিচফিল্ড সিটগো গ্যাস স্টেশন/কনভিনিয়েন্স স্টোরের দোকান কর্মী। তিনি দীর্ঘদিন

ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাকে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অভিবাসন ও শুল্ক প্রয়োগ দফতরের মুখপাত্র জন মোহন। মনির লিচফিল্ড সিটগো গ্যাস স্টেশন/কনভিনিয়েন্স স্টোরে কাজ করাকালীন সময় গত জানুয়ারি মাসে তিনজন ১৪ বছর বয়সী মেয়েকে ভিন্ন ভিন্ন সময় চুমু দিয়েছেন, আলিঙ্গন করেছেন এবং তাদেরকে দোকানে আটকে রেখেছেন। রাজ্য পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির বাসিন্দা উদ্দিনের বিরুদ্ধে শিশুর যৌন নির্যাতন, অবৈধ যৌন সম্পর্ক, শিশুকে আহত করার ঝুঁকি, দ্বিতীয় ডিগ্রি অবৈধ শ্বাসরোধ এবং চতুর্থ ডিগ্রি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। প্রয়োগ এবং অপসারণ অপারেশন (ইআরও)-এর পরিচালক টড এম. লায়নস বলেন, অবৈধভাবে বসবাসকারী এই

ব্যক্তি আমাদের কানেকটিকাট সম্প্রদায়কে শিশুদের যৌন নির্যাতন করে ক্ষতি করেছে। ইআরও বোস্টন শাখা আমাদের স্থানীয় সঙ্গীদের সঙ্গে কাজ করতে থাকবে। যাতে আমাদের নিউ ইংল্যান্ড সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। গত বছর ২০ এপ্রিল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কানেকটিকাট ডিপার্টমেন্ট অফ করেকশনসের নিউ হেভেন করেকশনাল সেন্টারে তার হেফাজতে থাকার জন্য একটি ইমিগ্রেশন ডিটেইনার জারি করে। এরপর ২২ এপ্রিল তাকে পুনরায় গ্রেফতার করা হয় এবং বিচার বিভাগ (ডিওজে)-এর ইমিগ্রেশন বিচারকের সামনে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিনি আইসিই হেফাজতেই থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মহেশখালীর কারিগরদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮টি বন্দুক-রাইফেল উদ্ধার মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে দেশের কৃষি-খামার: জেনেটিক্যালি মডিফায়েড পশুখাদ্যের প্রচারণায় রাষ্ট্রদূত কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি কৃষি খাতেও মার্কিন আগ্রাসন: চাপের মুখে দেশজ উৎপাদন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার যুক্তরাষ্ট্রকে তেল-সম্পদ তুলে দেওয়ার পরেও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে, দাবি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের ত্রাণে নয়ছয়: ক্যাম্পের চাল মিলে বিক্রি, জড়িত ডব্লিউএফপির কর্মীরাও শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী