বলিভিয়ায় অভ্যুত্থানে ট্রাম্পকে দায়ী করলেন মোরালেস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

বলিভিয়ায় অভ্যুত্থানে ট্রাম্পকে দায়ী করলেন মোরালেস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে বলিভিয়ার অভ্যুত্থানে আর্থিক সহায়তা দিয়েছিলেন। যার ফলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রাম্প এই অভ্যুত্থানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন বলেও দাবি করেন মোরালেস। শনিবার কোচাবাম্বায় তার সমর্থকদের উদ্দেশে বক্তৃতাকালে মোরালেস এ অভিযোগ করেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সের ট্রাম্পকে অভিনন্দন জানানোর সিদ্ধান্তের সমালোচনা করে মোরালেস বলেন, ‘কোনো লাতিন আমেরিকান বামপন্থিকে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়া উচিত নয় এবং সেই আশা করাও উচিত নয়’। সেই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্স যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে তার ক্ষমতা টিকিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেন সাবেক এই প্রেসিডেন্ট। নির্বাচনে ফেরার ইচ্ছা মোরালেস জানান, বলিভিয়ার

জনগণ চান তিনি আবারও প্রেসিডেন্ট পদে ফিরে আসুন। তবে সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত তাকে প্রার্থী হতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেসকে বিরোধীরা নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে। এর ফলে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর ফলে সামরিক বাহিনী এবং বিরোধীদের চাপের মুখে মোরালেস পদত্যাগ করেন এবং পরে মেক্সিকোতে আশ্রয় নেন। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে