বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
বরিশালে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় পার্টি অফিসের ভেতরে চেয়ার-টেবিল, দলীয় নেতাদের ছবিসহ আসবাবপত্র ভেঙে ফেলেছেন তারা। তবে এসময় পার্টি অফিসের ভেতরে কেউ ছিল না। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা এবং ভাঙচুর চালানো হয়। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে বিকেল নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ওঠে। এতে জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ পাঁচজন আহত হন। আহত অন্যরা হলেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, আক্তার রহসান সপ্রু, তরুণ পার্টির আহ্বায়ক জুম্মান হায়দার।

তাদের মধ্যে জুম্মান হায়দারকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে গণঅধিকার পরিশোধের নেতাকর্মীদের অভিযোগ- বিকেলে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মিছিল থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে গণঅধিকার পরিষদ বরিশাল জেলার সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজী, বরিশাল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কেএম মাইনুলসহ ১৫-২০ জন আহত হয় বলে দাবি সংশ্লিষ্টদের। এই ঘটনায় গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল

থানায় একটি মামলার আবেদন করেছেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর জানান, বিকেলে জাতীয় পার্টি নগরীতে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন দল নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী তাদেরকে সরকার বিরোধী স্লোগান দিতে বারণ করলে তারা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। জাতীয় পার্টির হামলায় গণঅধিকার পরিষদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহাসিন উল

ইসলাম হাবুল বলেন, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিকেলে তারা বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে। মিছিলটি ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে সদর রোডে যাওয়ার পথে বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তবে কারা হামলা করেছে তা নিশ্চিত নন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম