বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের বাঁশতলা থেকে শাহে আলমকে গ্রেফতার করে র‍্যাব। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান গুলশান থানাধীন শাহাজাদপুরে আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে নাইমুরের বাবা ১২

সেপ্টেম্বর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও