বদলে যাবে ভারতের তিন রাজ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৫

বদলে যাবে ভারতের তিন রাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৫ |
ঝোড়ো-হাওয়া-ঘন কুয়াশা-বৃষ্টির জেরে বদলে যেতে পারে ভারতের তিন রাজ্যের আবহাওয়া।দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন-চারদিনেই শীতের আবহাওয়ার মেগা মোচড় দেশ জুড়ে। শীতল কনকনে বাতাসের জেরে মানুষের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে খুব দ্রুত।আবহাওয়া দফতরের মতে, ২২ এবং ২৩ জানুয়ারি উত্তর প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকবে বহু রাজ্য। দিনের বেলা অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। আগামী দিনে কুয়াশাও কমতে পারে। দিল্লি-এনসিআরে হালকা কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ২২ জানুয়ারি সারা দেশে কুয়াশা, বৃষ্টি, তুষারপাত ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

করেছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীর, লেহ লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের চারটি পার্বত্য রাজ্যে তুষারপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর ভারতের সমতল রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কোথাও কোথাও দিনের বেলায় রোদের পাশাপাশি শীতল বাতাস বইছে। এর জেরে এই রাজ্যে তাপমাত্রা কমছে। হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের কারণে জাতীয় সড়ক-৩, জাতীয় সড়ক-৩০৫ এবং অটল টানেল বন্ধ রয়েছে। সূত্র: নিউজ ১৮

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়