বজ্রপাতে ১০ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ |
সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় তিনজন, কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে দুই গৃহবধূ, কিশোরগঞ্জের ইটনায় কৃষক, ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র, টাঙ্গাইলের কালিহাতীতে শিশু, শেরপুরের শ্রীবরদীতে শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। টেকেরহাট (মাদারীপুর) : সদর উপজেলার চরগোবিন্দপুর, ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া ও রাজৈর উপজেলার পাইকপাড়ায় বজ্রপাতে তিনজস মারা যান। তারা হলেন- খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা, সাতক্ষীরার আশাশুনির কালিগাঁও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল ও রাজৈর উপজেলার দক্ষিণ সারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে ইমন মোল্লা। চরগোবিন্দপুর এলাকার ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ

করতে গিয়ে বজ্রপাতে মারা যান কাজল, কুন্তিপাড়ায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাফিজের মৃত্যু হয় এবং রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রামে মারা যান ইমন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম ও উলিপুর : উলিপুরে মৃত চামেলী রানী উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। শুক্রবার একই এলাকায় গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। চিলমারীতে মৃত তাছলিমা আক্তার উপজেলার চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী। শুক্রবার ছাগলের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। ইটনা (কিশোরগঞ্জ) : মৃত কৃষক নিরোধ দাস ইটনার ধনপুর ইউনিয়নের দৈলং

নয়া হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে। শুক্রবার একই গ্রামে খড় শুকানোর সময় বজ্রপাতে মারা যান তিনি। ভাঙ্গা (ফরিদপুর) : বজ্রপাতে মারা যাওয়া ৮ম শ্রেণির শিক্ষার্থী ইমন মোল্লা ভাঙ্গা উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে। বৃহস্পতিবার বাবাকে ডেকে আনতে মাঠে গেলে বজ্রপাতের শিকার হয় সে। কালিহাতী (টাঙ্গাইল) : মৃত সিফাত উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামের অজব আলীর ছেলে। শুক্রবার বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতের শিকার হয় সে। শেরপুর উত্তর : মৃত কৃষি শ্রমিক সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে। শুক্রবার একই গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিনি। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে

বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিল সংলগ্ন বুড়িতলায় এ ঘটনা ঘটে। মৃত ওই কৃষক ওই ইউনিয়নের সন্তোষপুর কামাত গ্রামের তাজামুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির সময় ওই কৃষক পাওয়ার টিলারে ধান বোঝাই করার সময় সেখানে বজ্রপাত হলে সে ঘটনাস্থলে মারা যায়। অন্য কৃষকরা ঘটনাস্থল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি