বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
বগুড়ার সারিয়াকান্দিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় যুবদল নেতা নান্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী। ৪ঠা আগস্ট, মঙ্গলবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। এর আগে ৩রা আগস্ট, সোমবার রাতের দিকে উপজেলার পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় তার ওপর এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে ওয়ার্ড যুবদল সদস্য নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বিক্রি

নিয়ে মোসলেম উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে মোসলেম উদ্দিনের পথরোধ করা হয়। এ সময় যুবদল নেতা নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা নান্টু সরকার পলাতক রয়েছেন। নিহতের স্বজনরা জানান, মোসলেম উদ্দিন সোমবার রাতে পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তার ওপর রড

দিয়ে অতর্কিত হামলা চালায় যুবদলের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে মারা যান। নিহতের ছেলে নাহিদ হাসান দাবি করেন, পূর্ব থেকে চলমান জমিসংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.খ.ম. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম