ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলা থেকে আটক ফরাসি এমপিরা অনশনে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল। ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউড রোববার এই ঘোষণা দেয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে জানান, আটক এমপির—জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো—কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি বলেন, তাঁদের সঙ্গে আইনজীবীর ও ফরাসি কনসালের সংক্ষিপ্ত যোগাযোগ হয়েছে। ওব্রি অভিযোগ করেন, তাঁদের একেকটি সেলে ১০ জনের বেশি মানুষকে রাখা হয়েছে এবং পানির নাগাল পাওয়া কষ্টকর। ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, এই চারজন ফিলিস্তিনি জনগণের প্রতি

সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষের কাছে আটক নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়।" ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল। ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো আটক নাগরিকদের ফেরত পাঠানোয় বিলম্বের জন্য ফরাসি সরকারের নিন্দা করেছেন। অন্যদিকে, মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স তার নাগরিকদের কনসুলার সুরক্ষা দিতে যা করা দরকার, তা-ই করছে। তবে তিনি ফ্রান্স আনবাউডের ফ্লোটিলায় অংশগ্রহণকে 'উদ্বেগজনক'

আখ্যায়িত করে এটিকে 'আত্মপ্রচারের কৌশল' হিসেবে সন্দেহ প্রকাশ করেন। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি