ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
ফোনে এরদোগান ও শাহবাজের ঈদ শুভেচ্ছা বিনিময়
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার এক ফোনালাপে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ ছাড়াও তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। খবর আনাদোলু এজেন্সির।
তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাতে এক্স (পুরোনো টুইটার)-এ জানানো হয়, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের প্রাচীন বন্ধুত্ব এবং দৃঢ় সংহতি, গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে।
ফোনালাপে এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এরদোগান পাকিস্তান সফর করেছিলেন। অপরদিকে, মে মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্ক সফর করেন এবং সেসময় তিনি এরদোগানের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক
আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।



