ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রটিয়ে তাদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। লাইভে আবেগঘন কণ্ঠে লিজা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারব না চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের কতটা ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। কে করে এসব? আমাদের নিজেদের মানুষই করে। তিনি আরও বলেন, চট্টগ্রামে একসময় অনেক মেয়ে রাজনীতিতে ছিল। আজ তারা হারিয়ে গেছে। আজ আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই

একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান। নিজের বিদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা বলেন, চট্টগ্রামের কিছুসংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া-পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। আন্দোলনের সম্মুখসারিতে থাকা অনেকেই হারিয়ে গেছেন। এখন বলতে গেলে কেউই আর নেই। তিনি অভিযোগ করেন, কিছু ভাই-ব্রাদার কেন্দ্রের সঙ্গে লিয়াজোঁ করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতে হবে। লাইভের পুরোটা জুড়েই লিজা ছিলেন স্পষ্ট ও সাহসী। ব্যক্তিগত কষ্ট এবং রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেন। শেষ পর্যন্ত আবেগ সংবরণ না করে তিনি

বলেন, আমার দ্বারা সত্যিই আর রাজনীতি করা সম্ভব নয়। এই ঘটনার পর লিজার ফেসবুক পোস্ট এবং লাইভ ভিডিওতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে