ফের যুদ্ধবিরতির সম্ভাবনা উঁকি দিচ্ছে গাজায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ফের যুদ্ধবিরতির সম্ভাবনা উঁকি দিচ্ছে গাজায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
ইসরাইলি বাহিনীর বর্বর হামলা গাজা উপত্যকায় টানা ১১তম দিনে প্রবেশ করেছে। যাতে মোট ৮৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯০০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তবে, মধ্যস্থতাকারী মিশরের একটি সূত্র জানিয়েছে, রোববার (৩০ মার্চ) গাজায় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। দেশটির মা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার জল্পনা চলছে। আলোচনাগুলোতে মূলত ইসরাইলি বন্দিদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা সরবরাহের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। যা লঙ্ঘিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গড়াতে পারে। পরিচয় না প্রকাশ করা সূত্রটি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা সরবরাহের বিপরীতে মিশর প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দির মুক্তির নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তির

শর্তগুলো মেনে চললেও, ইসরাইলই মূলত আলোচনার অগ্রগতিকে ব্যাহত করেছে এবং চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হতে দিচ্ছে না। এর আগে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা এবং বন্দিদের মুক্তি-সহ কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইসরাইল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছিল। এই যুদ্ধবিরতির ৪২ দিনের প্রথম পর্যায়টি গত ১ মার্চ শেষ হয়। যা বারবার ইসরাইলি লঙ্ঘনের শিকার হয়েছে। তারপর থেকেই ইসরাইল চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যেতে অস্বীকৃতি জানাচ্ছে। এর পাশাপাশি গত ১৮ মার্চ থেকে তেলআবিব শাসকগোষ্ঠী গাজায় নতুন হামলা শুরু করেছে, যা প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি, বন্দি-বিনিময় চুক্তি এবং গাজাবাসীর মধ্যে ফিরে আসা নতুন আশার আলোকে নিভিয়ে দিয়েছে। সূত্র:

মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী