ফের বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
দেশের বাজারে দুই দফায় বাড়ার পর গত ১৫ ডিসেম্বর কমেছিল স্বর্ণের দাম। সেখান থেকে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। এরপর দুই দফা স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে বুধবার (১৫ জানুয়ারি) স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ১৫৫ টাকা বেশিতে বৃহস্পতিবার থেকে বেচাকেনা হবে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন,

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা বৃহস্পতিবার থেকে এই দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা বেচাকেনা হবে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ৬৭৩ টাকায় বেচাকেনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য