ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ফিল্ড মার্শাল না করে তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল: ইমরান খান
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাংক পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে।
তবে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।
তিনি বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে।
আদিয়ালা জেলে প্রতিষ্ঠিত ট্রায়াল কোর্টে আইনজীবী, পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বৃহস্পতিবার ইমরান খান এমন মন্তব্য করেন।
তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলে ড্রোন হামলাগুলোর বিস্তারিত তথ্য আমার জানা আছে। আমি ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেনাপ্রধানের ফিল্ড মার্শাল উপাধি প্রসঙ্গে ইমরান খান বলেন, মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনির ফিল্ড মার্শাল হয়ে গেছেন।যদিও এটা ভালো হতো যদি তিনি ফিল্ড মার্শালের বদলে নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিতেন। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। এ সময় সরকারের সঙ্গে সমঝোতার বিষয় অস্বীকার করেন ইমরান খান। বলেন, আমার সঙ্গে যে চুক্তির গুজব ছড়ানো হচ্ছে। কোনো চুক্তি হয়নি এবং চুক্তি সম্পর্কে আলোচনাও চলছে না, এগুলো সবই মিথ্যা।