ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পন্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি “দ্বিমুখী নয়” এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস। বুধবার ইন্দোনেশিয়ায় সফরকালে ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই আমরা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি।” একইসঙ্গে তিনি ঘোষণা দেন, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউইয়র্কে গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনের মূল উদ্দেশ্য হবে—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃত অবস্থান নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বের

মধ্যে মতপার্থক্য আরও বাড়াতে পারে। এর আগেও, গত ৯ এপ্রিল ফরাসি টিভি চ্যানেল France 5-এ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, “আমরা এখন এমন একটি পথ বেছে নিচ্ছি যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে রয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়িত হবে।” তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য হলো, জুন মাসে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের অধীনে আয়োজিত কনফারেন্সে নেতৃত্ব প্রদান করা, যেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা হবে।” উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ দেশ। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ,

অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া এখনও এই স্বীকৃতি দেয়নি। গত এপ্রিলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্রথম ইন্তিফাদা চলাকালে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী