ফিলিস্তিনি শিশু আর নারীরাই ইসরায়েলের টার্গেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনি শিশু আর নারীরাই ইসরায়েলের টার্গেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে নারী ও শিশুরা- জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্যে এমনটাই উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, সম্প্রতি গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রগুলোতে ইসরায়েল ২২৪টি বিমান হামলা চালিয়েছে, যেগুলোর মধ্যে নথিভুক্ত ৩৬টি হামলায় নিহতদের সবাই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করে বলেছে, ইসরায়েলের উচ্ছেদ আদেশ বাড়ানোর ফলে গাজার যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে বসবাসযোগ্য এলাকা দ্রুত কমে আসছে, মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ১,৫৪২ জন। সর্বমোট প্রাণহানি ৩৫,৯১২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১,১৫,৯৮১ জন। তবে

গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এই অবস্থাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু