ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
গাজার ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানায়, ইসরাইলি সেনারা আটক ফিলিস্তিনিদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন ও টানেলে ঢুকতে বাধ্য করেছে। যাতে তাদের নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রতিবেদনে একজন ইসরাইলি সেনা এবং পাঁচজন ফিলিস্তিনি বন্দির সাক্ষ্য উল্লেখ করা হয়েছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে। এই প্রথাটি গাজায় ইসরাইলি বাহিনীর মধ্যে খুবই প্রচলিত বলেই জানান ওই ইসরাইলি সেনা। তিনি আরও জানান, তার ইউনিট দুই ফিলিস্তিনিকে আটক করে এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়। ওই ইসরাইলি সেনার ভাষায়, ‘আমরা তাদেরকে আগে ভবনে ঢুকতে বলেছিলাম। যদি কোনো বিস্ফোরক থাকে, তাহলে সেটা ফিলিস্তিনিদের

ওপর দিয়েই যাবে, আমাদের ওপর নয়’। ইসরাইলি সেনাদের কাছে এই প্রক্রিয়াটি ‘মসকুইটো (মশা) প্রোটোকল’ নামে পরিচিত। তবে এই প্রক্রিয়া গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, খান ইউনিস ও রাফাতে কতটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ওই সেনা সদস্য জানান, বসন্তকালে একজন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা তার ইউনিটে দুই ফিলিস্তিনিকে নিয়ে আসেন। যাদের মধ্যে একজনের বয়স ১৬ বছর এবং অন্যজন ২০ বছরের। ওই গোয়েন্দা কর্মকর্তা তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দেন। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এ বিষয়ে আপত্তি তুললেও তাকে আন্তর্জাতিক আইন নিয়ে চিন্তা না করতে বলা হয়। এ বিষয়ে এক ফিলিস্তিনি বন্দি জানান, তিনি যখন তার পরিবারের জন্য খাদ্য সাহায্য

সংগ্রহ করতে যাচ্ছিলেন, তখন ইসরাইলি বাহিনী তাকে আটক করে। তাকে ৪৭ দিন ধরে একটি সামরিক স্থাপনায় আটকে রাখা হয় এবং নিয়মিত তাকে বিভিন্ন বিপজ্জনক কাজ করতে বাধ্য করা হয়। যাতে ইসরাইলি সেনাদের ক্ষতির আশঙ্কা না থাকে। মোহাম্মদ শবির নামে ১৭ বছর বয়সি আরেক ফিলিস্তিনি যুবক জানান, তাকে খান ইউনিস থেকে তুলে নিয়ে গাজার বিভিন্ন ভবন এবং এলাকায় ঝুঁকিপূর্ণ বস্তু সরানোর জন্য ব্যবহার করা হয়েছে। এদিকে ইসরাইলি বাহিনী উলটো দাবি করেছে যে, হামাসই ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। তবে তাদের এ অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরাইলি বাহিনীর এই প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে

সমালোচনা উঠে আসছে এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান