ফিলিস্তিনিদের আফ্রিকায় ‘পুনর্বাসন’ করতে চায় যুক্তরাষ্ট্র-ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

ফিলিস্তিনিদের আফ্রিকায় ‘পুনর্বাসন’ করতে চায় যুক্তরাষ্ট্র-ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসনের জন্য পূর্ব আফ্রিকার তিন দেশকে আহ্বান জানিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)- কে এ তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা। শুক্রবার (১৪ মার্চ) এপি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গত মাসে সুদান, সোমালিয়া এবং তার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পরই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা ‘দখল’ করে সেখানে মধ্যপ্রাচ্যের ‘রিভেরা’ নির্মাণ করবেন এবং ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে বহিষ্কার করবেন। তার ঘোষণার পর মিশর গাজার পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে যাতে আরব নেতারা

সম্মতি জানিয়েছেন। ৫৩ বিলিয়ন ডলারের মিশরীয় পরিকল্পনা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতিকে প্রত্যাখ্যান করে এবং এটিকে জনশূন্য না করে পুনর্নির্মাণের ওপর জোর দেয়। তবে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসা ইঙ্গিত দেন। আইরিশ নেতা মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে তাকে (ট্রাম্প) এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘কেউ গাজা থেকে কোনও ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না। ’ এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আরব সরকার কর্তৃক তাদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র হয়তো আরও ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে সোমালিয়া এবং সোমালিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশে ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কাছ থেকে কোনও

প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির বলেছেন, তার দেশ যে কোনও পক্ষের কাছ থেকে এমন কোনও প্রস্তাব বা উদ্যোগ প্রত্যাখ্যান করেছে যা ফিলিস্তিনি জনগণের তাদের পূর্বপুরুষের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকারকে ক্ষুণ্ন করবে। একজন ঊর্ধ্বতন সুদানী কর্মকর্তাও এরকম কোনও প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করে রয়টার্সকে বলেছেন, ‘এই ধরনের পরিকল্পনা অগ্রহণযোগ্য। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী