ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে বক্তৃতা দিতে গিয়ে পড়েন ফিলিস্তিনি পন্থীদের তোপের মুখে। গণহত্যার দোসর এবং যুদ্ধাপরাধী আখ্যা দেয়া হয় তাকে। বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদে বক্তৃতা থামিয়ে দিতেও বাধ্য হন তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো হয়েছে আশাবাদ। এরই মধ্যে উপত্যকায় যুদ্ধ পরবর্তী শাসন ক্ষমতা নিয়ে আরেক দফায় শুরু হয়ে গেছে আলোচনা। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে এই ইস্যুতে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার বক্তব্য বেশিদূর এগোনোর আগেই শুরু হয় শোরগোল। তাকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এক ফিলিস্তিনপন্থী নারী। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয় ওই

নারীকে। ব্লিনকেন পুনরায় বক্তৃতা শুরু করতে না করতেই আবার বিপত্তি। এবার সেক্রেটারি অফ জেনোসাইড আখ্যা দেয়া হয় তাকে। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না ব্লিংকেন, চিৎকার করে এমন মন্তব্য করেন আরেকজন। তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মার্কিন জনগণের করের অর্থে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের নিন্দা জানান বিক্ষুব্ধ আরেক ফিলিস্তিনপন্থী মার্কিনি। তীব্র প্রতিবাদের মুখে যেন ভাষায় হারিয়ে ফেললেন ব্লিনকেন। থতমত পরিস্থিতি থেকে নিজেকে সামনে নিয়ে বক্তব্য শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু